
এক কম ঊনকোটি ও নীরমহলের পথে
ঘন অরণ্যে বিশাল আকারের পাথর আর পাহাড়, এর মধ্যে রয়েছে সুপেয় জলের ধারা। জায়গাটা বিশ্রামের জন্য অতি উত্তম হবে। এমন ভেবে ভগবান শিব সবাইকে নির্দেশ দিলেন, আজ আমরা এখানেই অবস্থান করবো। রাত পোহানের পূর্বেই অর্থাৎ পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই

