
এক গুচ্ছ কবিতা। শাহ্ কামাল
লাল কাকঁড়ার বিছানা বাদাম, চানাচুর, চিপস, পানি, বরফ, গ্লাস সব আয়োজন সম্পূর্ণ দুটো বোতল লাল চোখ মেলে তাকিয়ে আছে বজরা নৌকার খোলে নৌকা চলছে রাতের প্রথম প্রহরের ঢেউ কেটে চুমুকে চুমুকে দুলে ওঠছে নাও নাচছে জলের ঢেউ পৃথিবীর অগ্নিকোণে আযান

