
পুনশ্চ প্যারিস ।। দ্বিতীয় পর্ব
প্যারিসের দ্বিতীয় দিন আজ। সকালে নাস্তা সারতে গিয়ে আবিষ্কার করলাম কাফে,বিস্ত্রো আবার ব্রাসারি এই তিন ধরণের নাম জুড়ে আছে রেস্টুরেন্ট গুলোর সাইন বোর্ডে। ক্যাফে টা মোটামোটি বোঝা গেলেও বাকি দুই টা সমন্ধে জানতে চাইলে বললো বিস্ত্রো হল ক্যাফের বড় ভাই


