লেখকঃ মাসুদুদ হক এর লেখা সমূহ
লেখক পরিচিতি
লেখকের নামঃ মাসুদুদ হক
মাসুদুল হক
মাসুদুল হক (১৯৬৮) কবি, কথাসাহিত্যিক,গবেষক ও অনুবাদক । আন্তর্জাতিক ব্লগ ও ম্যাগাজিনে নিয়মিত ইংরেজি কবিতা লেখার পাশাপাশি অনুবাদ করে চলেছেন। আদিবাসী জীবন ও লোকসংস্কৃতি তার আগ্রহ ও গবেষণার অন্যতম বিষয়। বাংলা একাডেমির রিসার্স-ফেলো (১৯৯৭-২০০০) হিসাবে ড. হায়াৎ মামুদের তত্ত্বাবধানে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে । অভিসন্দর্ভ : নন্দনতত্ত্ব : পরিপ্রেক্ষিত বাংলাদেশের কবিতা (১৯৪৭-১৯৯০) । পেশায় সরকারি কলেজে দর্শনের অধ্যাপক । বর্তমানে অধ্যক্ষ, বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, দিনাজপুর।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশ । তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ “তামাকবাড়ি”; গবেষণাগ্রন্থ ” বাংলাদেশের কবিতার নন্দনতত্ত্ব “, “টি. এসে. এলিয়ট ও অন্যান্য”, ” বাংলা সাহিত্যে নারী” প্রভৃতি।২০২০ সালের নভেম্বর মাসে তিনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী পত্রিকা THE POET কর্তৃক “International poet of week” ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক কবিতায় অবদানের জন্য পর্তুগাল থেকে স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন গোল্ডেন শিল্ড সম্মাননা (২০২১) ;এছাড়াও গদ্যসাহিত্যে বগুড়া লেখক চক্র পুরস্কার (২০১১); কথাসাহিত্যে চিহ্ন পুরস্কার (২০১৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়; লোকসাহিত্যে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার (২০১৪) অর্জন করেছেন । অনুবাদের জন্য চর্যাপদ পুরস্কারে (২০২৩) ভূষিত হয়েছেন।প্রবন্ধ-গবেষণায় পেয়েছেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ পদক (২০২৪) এবং মহীয়সী সম্মাননা (২০২৫)।

