
একটি গ্রাম তৈরি হচ্ছে- ফিলিপাইনের প্রতিবাদী কবি, শিল্পী জেস সান্তিয়াগো
১. লম্বা স্ট্রেইট সাদা চুল। চুলের মতো শরীরটাকেও যে কোনো ফিলিপিনোর তুলনায় একটু লম্বাই মনে হবে। মাথায় কালো টুপি, তার সাথে গোলগাল চেহারায় রিমলেস চশমার নিচে প্রায়শ ঝিলিক দেয়া মৃদু হাসি মাখা মুখ। সর্বদা শীতল কণ্ঠে আপন মনে গুনগুন গান।


