লেখকঃ রঘু অভিজিৎ রায় এর লেখা সমূহ

লেখক পরিচিতি

লেখকের নামঃ রঘু অভিজিৎ রায়

লেখকের জীবনীঃ

রঘু অভিজিৎ রায়: জন্ম ১৯৫৬ সালের ১ মার্চ, নারায়ণগঞ্জের মদনগঞ্জে। সেখানেই বাল্য ও কৈশোর পেরিয়েছে। তার পর নারায়ণগঞ্জে থিতু হওয়া। পরবর্তীতে পড়াশুনা ও চাকরির প্রয়োজনে ঢাকা, খুলনা ও সৌদি আরবের জেদ্দায় থাকা। ব্যক্তিজীবনে টেলিকম প্রকৌশলী। বর্তমানে অবসর জীবন যাপন। সাহিত্য ক্ষেত্রে ১৯৭৪ থেকে নারায়ণগঞ্জে ‘পল্লব’ নামে একটি সাহিত্য পত্রিকার অনিয়মিত সম্পাদনা ও প্রকাশনা শুরু। তাকে কেন্দ্র করে গড়ে ওঠে পল্লব সাহিত্য চক্র ও তার পাক্ষিক সাহিত্য সভা। তাতে আকৃষ্ট হয় তখনকার তরুণ লেখকরা। পরবর্তীতে পড়াশুনার ইত্যাদি প্রয়োজনে ঢাকায় চলে আসা। । এ সময়ে ‘পল্লবে’র উত্তরাধিকার বহন করে চলে ডেফোডিল, অক্ষর ইত্যাদি কেন্দ্রিক সংগঠন ও প্রকাশনগুলো। ঢাকায় এসে বামপন্থী রাজনীতিতে কমরেড মোহাম্মদ তোয়াহা, কমরেড শান্তি সেন, কমরেড আলাউদ্দিনের সংস্পর্শে এসে বামপন্থী রাজনীতিতে যুক্ত। বিপ্লবী বামপন্থী ধারার নতুন ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা। ১৯৯৮ সনে গড়ে ওঠা মার্কসবাদী অধ্যয়ণ ও অনুশীলনের জন্য পাঠ চক্র সমাজ অনুশীলন কেন্দ্র, যার অন্যতম অগ্রণী সংগঠক ছিলেন ‘ধাবমানে’র রনজিত কুমার। বর্তমানে ঢাকায় ৩১টি প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম উদ্যোগী সংগঠক। বিভিন্ন পত্রপত্রিকায় তার কবিতা প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়ে থাকে। তার প্রবন্ধের বই ‘ মধ্যবিত্ত বাম, ফ্রাঙ্কফুর্ট ঘরাণা ও অন্যান্য’ ২০১৮তে প্রকাশিত।

লেখকের লেখা সমূহ

Scroll to Top