
সময় ভ্রমণ একপ্রকার
লম্বা বক্তৃতা চলছে সেই সন্ধ্যা থেকে। এই মুহূর্তে আবারও একগুচ্ছ কথাবার্তা শোনার মনযোগ আদৌ আপনাদের অবশিষ্ট আছে কিনা বুঝতে পারছি না। এখানে পৌঁছনোর আগে ভাবছিলাম কী বলা যায়! ‘নামহীন-গোত্রহীন’ বলে একটা শব্দ শুনেছেন। আমি এই শহরের একেবারেই ‘নামহীন-গোত্রহীন’ এক মানুষ।

