
আফছার বিন আব্বাস : গণমানুষের মুক্তির মন্ত্র যাঁর গানে ।। সাইফুল ইসলাম
অনেকদিন আগের কথা। কলকাতার একজন বাগ্মী নেতা আমাদের জেলায় এক কৃষক সমাবেশে সুদীর্ঘ ভাষণ দেবার পর সভায় উপস্থিত একজন বৃদ্ধ কৃষককে জিজ্ঞেস করেছিলামÑকেমন লাগল? উত্তরে তিনি বলেছিলেনÑ“ নেতায় তো কইছুইন ভালা, খালি অত কইলকাত্তি না কইয়া যদি এট্টু বঙ্গভাষাত কইতাÑ।”

