
সাখাওয়াত টিপুর কবিতা
শূন্য তোমার দুচোখে ভরা শূন্যতার ভাষা বাম চোখে মুছে যাওয়া হাজার স্মৃতি আর অন্য চোখ রাখা আগামীর স্বপ্ন তোমাকে দেখতে আমি সব শূন্য করে দেই তবুও তোমাকে দেখি অগণিত মহাশূন্যে যেনবা জড়িয়ে আছো নিত্য নয়টি সংখ্যায় ব্যাসার্ধের মহাকাশে উড়িয়ে
সাখাওয়াত টিপু কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক। এলা হি বরষা তাঁর প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত কাব্যগ্রন্থ আট। সর্বশেষ কাব্যগ্রন্থ স্নায়ুযুদ্ধ [২০২২]। ২০২০ সালে প্রকাশিত হয় রাজার কঙ্কাল আর হাইকু সংকলন পাপ পুণ্য। শিল্প সমালোচনার বই নভেরার রূপ প্রকাশিত হয় ২০১৯ সালে। সম্পাদনা করেছেন জাতীয় সাহিত্য, তর্ক বাংলা, চাড়ালনামা ও আহমদ ছফা: বাছাই জবাব। বাংলার মতোই তাঁর কবিতা সমাদৃত অপর ভাষায়। স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক, স্লোভেনিয়ান, সার্বিয়ান, চাইনিজ, ইংরেজিসহ কয়েক এশীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর লেখা। নিয়মিত লিখছেন দেশি-বিদেশি সাহিত্য পত্রিকায়। ওয়ার্ল্ড পোয়েট্রি মুভমেন্ট [গ্রিস, ২০১৯], সান সালভাদর ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভাল [এল সালভাদর, ২০২০], লা লিবেলুলা ভাগা পোয়েট্রি ফেস্টিভাল [স্প্যানিশ-আমেরিকা, ২০২০], রাইট ফোর ওয়ার্ড পোয়েট্রি নাইট [ওয়েলস, ২০২০], কৃত্য ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভাল [ভারত, ২০২০], আমাদা পোয়েট্রি ফেস্টিভাল [এল সালভাদর, ২০২০] ও পাত্রাস ওয়ার্ল্ড পোয়েট্রি ফেস্টিভালে [গ্রিস, ২০২০] উপস্থাপিত হয়েছে তাঁর কবিতা। সম্প্রতি তার কবিতা বৃটেন থেকে প্রকাশিত পোয়েটস এন্ড প্লেইসেস এবং রেবেল ‘পোয়েটস এন্থোলজি’তে অন্তর্ ভূক্ত হয়।। বর্তমানে তিনি সম্পাদনা করছেন pratidhwanibd.com ।

শূন্য তোমার দুচোখে ভরা শূন্যতার ভাষা বাম চোখে মুছে যাওয়া হাজার স্মৃতি আর অন্য চোখ রাখা আগামীর স্বপ্ন তোমাকে দেখতে আমি সব শূন্য করে দেই তবুও তোমাকে দেখি অগণিত মহাশূন্যে যেনবা জড়িয়ে আছো নিত্য নয়টি সংখ্যায় ব্যাসার্ধের মহাকাশে উড়িয়ে
