
অনিশ্চিতের নাগরদোলায়
হঠাৎ আকাশ ভাঙে। বিদ্যুৎ চমকায়। চিড় ধরে নিমিষে। দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পুব প্রান্তজুড়ে। তীব্র আলোর দুরন্ত চ্ছ্বটা। চোখ ধাঁধিয়ে অন্ধ জামাল। পরমুহূর্তেই গুড়ুম গুড়ুম! প্রায় মাথার ওপর বজ্রপাত। দু’চোখ ঝলসে যাওয়ার অবস্থা। শরীর কাঁপছে। থরথর করছে অস্তিত্বের শিকড়-বাকড়। যেনো উপড়ে আসবে

