লোপা মমতাজ
লোপা মমতাজ-এর জন্ম শীতলক্ষ্যা নদীর পাড়ে, নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ১৯৮০ সালের ১৭ জুলাই। সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনের ছোটকাগজ ধাবমান-এ ১৯৯৩ সাল থেকে লেখক-জীবনের শুরু।
২০১০ সালে রচনা করেছেন ‘সাংবাদিকতা বিষয়ক প্রাথমিক ধারণা’, অনালোকিত শিশুদের জীবনভিত্তিক তথ্য সংকলন ‘এই আমাদের জীবন’ এবং শিশুদের আলোকচিত্রভিত্তিক সংকলন ‘আলো আঁধারের জীবন’। ২০২০ সালে কীর্তিমানদের সাক্ষাৎকারভিত্তিক বই ‘ইতিহাসের ফুটনোট’ এবং ২০২৩ সালে শিশুদের জন্য গল্পের বই ‘ট্রাকোডন ও হাঁসের বাচ্চাগুলি’ প্রকাশিত হয়।
মঞ্চাভিনয়, আবৃত্তিচর্চা, গল্পলেখা, সাংবাদিকতা, টেলিভিশন উপস্থাপনা, তথ্য চিত্র নির্মান এবং জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে কাজ করতে যেয়ে ঘুরেছেন বাংলাদেশের প্রায় ৬৪ টি জেলা। ১৯৯৮ সালে কেওক্রাডং এর চুড়া থেকে আজ অবধি ভ্রমণ করেছেন নানা স্থান নানা দেশ। লিখছেন কবিতা, ভ্রমণকাহিনী, মুক্তগদ্য। পেশা সাংবাদিকতা।