
মুক্ত চলচ্চিত্র : বাংলাদেশের সীমা
১৮৯৬ এর ২৫ জানুয়ারি, চমৎকার একটি দিন শেষে প্যারিসের বুকজুড়ে নেমে আসে কাঁচের মতো স্বচ্ছ এক সন্ধ্যা। হলভর্তি দর্শক তারা এমন এক ছবির প্রদর্শনীতে এসেছে যা স্থির নয় বরং চলমান। মাত্র মাস খানেক আগে প্যারিসের মানুষ জেনেছে এই বিস্ময়ের নাম।

