
হাদিউল ইসলামের একগুচ্ছ কবিতা
পূর্ণিমায় লিখছি ঘোরতর পূর্ণিমায় তোমাকে লিখছি কামিনীর মদির ভাষায় এতো যে ক্ষরণ, পিপাসার আকণ্ঠ গরলে হাবুডুবু খাই এ আমার সিনানের জল এ আমার প্রণয় অতল এতো সামগান, লোকচক্ষুর আড়ালে সৌধ সেঁধিয়ে দিচ্ছি দক্ষিণা হাওয়ায় স্বর ও ব্যঞ্জনের মালা ফেলে কোথায়

