
শাহেদ কায়েসের কবিতা
শূন্যতা নির্বাক কবরস্থানে জোনাক-জ্বলা সন্ধ্যায়— ফেলে এসেছি আমার শৈশব; পাশেই শীর্ণ ব্রহ্মপুত্র নদ— শুনি জলের অধরা বিস্মৃতি আমাকে জানে ওই শতবর্ষী বট, যে দুঃখ না— পাওয়ার দুঃখে ঝুঁকে থাকে ব্রহ্মপুত্রের জলে কুমারীপথ, শৈল্পিক বাঁক, ট্রেনের হুইসেল গেল

