
সলিমুল্লাহ খান ও তাঁর জ্ঞান-গরিমা
পুলক হাসান চিন্তা-চেতনায় প্রাগ্রসর এবং বিদ্যাবুদ্ধিতে আধুনিক ও আলোকিত মানুষ সলিমুল্লাহ খান। ব্যাপক তাঁর জ্ঞানার্জনের পরিধি। সে-অর্জনে তাঁর সৃজনপ্রয়াসও বিচিত্রমুখী। তবে তাঁর মধ্যে প্রবল মানব ইতিহাসের সত্যানুসন্ধানে প্রবহমান বাস্তবতার নির্মোহ গ্রন্থনা। তথ্যপ্রমাণ ও তাত্ত্বিক বিশ্লেষণে তাকে হৃদয়গ্রাহী করে তোলার মুন্সিয়ানা।

