মাহবুব স্বপন
জন্মজেলা শরীয়ত পুর,থানা–গোসাইর হাট।ছেলেবেলা কাটে জয়ন্তী নদী বেষ্টিত সবুজে,শিশির ভেজা দুর্বাঘাসে,মাটির রাস্তায়,সতেজ শস্য ভরা মাঠে হেসেখেলে দৌড়ে। কিশোরবেলা কিছুটা ছিলো মুন্সিগঞ্জ ধলেশ্বরীর তীরে ইদ্রাকপুর।মুন্সীগঞ্জ ই ভূমিষ্ট সাংগঠনিক বীজের চারা।মনের ভিতর হামাগুড়ি দেয়া শিল্প-সাহিত্যের রসদ নিয়ে তারপর বেড়ে ওঠা শহুরের নারায়ণগঞ্জ।নব্বই দশকের গোড়ার দিকে সদস্য শ্রুতি সাংস্কৃতিক একাডেমি পরিবারের।সেখান থেকেই যুক্ত "ধাবমান"সাহিত্য আন্দোলন এর সাথে পথ চলা,শুরু লেখালেখির মনোভূমিতে হাঁটাহাঁটি।সাংস্কৃতিমনা বন্ধুদের নিয়ে নারায়ণগঞ্জ থেকে প্রকাশ পায় "রোদ্দুর" নামে সাহিত্যের ছোট কাগজ,দীর্ঘ সময় যার সম্পাদকের দায়িত্ব পালন করে নিজ সামর্থ্যে,বন্ধুবিচ্ছেদহীন।ভালো লাগে পড়তে যে কোন সৃজনশীল লেখা,ভালো লাগে স্বাধীন ভাবে জেগে থাকা প্রকৃতির স্পর্শ পেতে।