
পরাঙ্মুখ ঘাটে নোঙর করবো না বলে || অপার অরণ্য
ধরো— নিমপাতা জীবন। একটি ডগায় দশটি কুঁচিকুঁচি ভ্রুণ। নিজস্ব সন্ধ্যায় ব্যথার প্রলেপহীন নির্বেদ পোষা কোন প্রজাপতি নয়। এক কাপ সামান্য লাল-হলুদ জীবন। এর বেশি ময়ূরপঙ্খি ঢেউ। বড়োজোর কংক্রিট আয়ু কিংবা আকাশ আড়াল করা ঘষামাজা পুরনো জানালার কাচ তাকে ভাবা যায়।অবহেলার


