সুন্দর
এখান থেকে প্রায় ১০৮৪০ কিলোমিটার দূরে
পশ্চিম আফ্রিকার
সিয়েরা লিওন জাতির কণ্ঠে আমার জাতীয় সংগীত
আমি আপ্লুত হই
ধন্যবাদ জানাই আমার শান্তি সেনাদের
বলি এটা সুন্দর
সাম্রাজ্যবাদ তাদের খনিজ সম্পদ লুটে নিয়ে যায়
এটা যেমন সুন্দর
ত্রিভুজ রেখা
ফুটে আছ যে মতো
জারুলফুল তাকানো হচ্ছে একাধিকে
তৎসংলগ্ন সড়কে গাড়ির গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার লেখা
আর
একটা ত্রিভুজ রেখা
হরিণটা তখনও ভালোই দৌড় দেখাচ্ছে
রিঙকি
পাঁচ কিলোমিটার আগে মনে হচ্ছে কাউকে কথা দিয়ে এসেছি
তিনটি বর্ণে বিচ্ছিন্ন হয়ে অস্পষ্ট একটা ত্রিভুজাকৃতি
এরইমধ্যে রাত্রির প্রেজেন্টেশন শুরু
একে একে সুইচগুলো অফ করে দিচ্ছে তালুকদারপাড়া বাজার
অদূরে বৌদ্ধ মন্দির ব্যতীত কোথাও খেলছে না আলোছায়া
মনে হচ্ছে খসে পড়া চাবিটা রিঙের সাথে যুক্ত হবে এবার
ডানা ভাঙা মানুষ নিয়ে কবিতা
ভাসিয়েছি দেহ
নদীতে দূষণে
নগর মানে নাড়ি ছেঁড়া
ধানগাছ ঘাসফড়িঙের ডানা ভাঙা
মোকামে কারখানায় কত কত রিলেশন
ইঞ্চি সিএম
গ খ ঢখ আঁকা টেবিল
সিজার
কাটিংম্যান
লক ওভার লক প্লেন
এদের অনেক মেশিনম্যান লাগে
মানুষ লাগে না।





কমেন্ট করুনঃ