মিথ্যা গলায় আটকে আছে, ভাজঁ করে রেখো, কেমন
ছোট ব্যাথায় ও কাতর হওয়া
আমার অভ্যেস
একটু একটু করে পোষ মানাই শৃংখলে।
চায়ের চুমুকে একটা গল্প লিখতে বসি ;
তোমার মিথ্যা গলায় আটকে থাকে!
সহজ জীবনে এত অসুন্দর কেন?
কিভাবে গোগ্রাসে গেলো?
আমি এলোমেলো শব্দে ও তা লিখতে পারি না।
নিজেকে পোষ মানাই শৃংখলে
বৈশাখের ঝড় যেন চোখ না পোড়ায়।
সাইরেন
তোমাকে অনুবাদ করে দিতে চাই
প্রথম প্রেমের ব্যথাটুকু।
আমার নিঃস্ব হওয়া দেখা তোমার অভ্যাস
-তা নিশ্চয়ই ফুরোয়নি।
এত সহজে খোলস আমরা ডিঙিয়ে
ফেলি না
অভিযোগ ছিল না কখনো
না আছে – তোমার জন্য প্রেম, মায়া
এটা কিন্তু তোমার জন্য একটা সাইরেন।
সাঙ্গু বা মাদকতা
সাঙ্গুর সুরে যে সুবাস তা ডিঙিয়ে একটা পর্ব
রচনা করা যায়,
কিন্তু একটা বাঁধন- কেমন অস্থির, চঞ্চল,
অথবা বিষন্ন!
অনেকটা সুর কেটে গেছে
সে পর্ব আমার না
সবটুকু সুবাস দলা পেকে গেছে
যেন কিছু মায়ামুখ,
কিন্তু কোথাও রেমাক্রি বা
সাঙ্গুর মাদকতা বোঝাতে
একটা আমি কম পরে যাই!





কমেন্ট করুনঃ